হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৫ জুন '২৬):- ১৪ জুন 'বিশ্ব রক্তদান দিবস'-এর স্মরণীয় মুহূর্তে এবারেও এক 'স্বেচ্ছা রক্তদান শিবির'-এর আয়োজন করতে চলেছে 'কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন'।
আজ কলকাতার 'শহীদ মিনার'-এর পাদদেশে সমবেত হয়ে 'কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন'-এর তরফে সম্পাদক অচিন্ত্য লাহা জানান, "গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট থেকে রাজ্যবাসীকে বাঁচাতে ২০০৫ সাল থেকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি, তবে এই নিয়ে দ্বিতীয়বার আমরা 'শহীদ মিনার' চত্বরে রক্তদান শিবির আয়োজন করতে চলেছি। আমরা আশাবাদী আগামী ১৪ জুন সংগঠনের সদস্য ও সদস্যা সহ অন্যান্য স্থানীয় নাগরিক মিলিয়ে কমবেশি ২০০ জন রক্তদান করবেন।"

Comments
Post a Comment