পরিবর্তন ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের হাত ধরে নির্ধন ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে পথচলা শুরু করল চ্যারিটি ফর হেলথ.অর্গ
কলকাতা (৩ জুন '২৬):- অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রত্যেক ভারতীয় নরনারীর হাতে স্বাস্থ্য সম্পর্কিত সামগ্রী ও ওষুধ বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য 'পরিবর্তন ওয়েলফেয়ার ফাউণ্ডেশন' (Parivartan Welfare Foundation)-এর হাত ধরে ডিজিট্যাল মাধ্যমে পদার্পণ করল 'চ্যারিটি ফর হেলথ.অর্গ' (CharityForHealth.Org)।
বলে রাখা ভালো, এই মুহূর্তে ভারতের ৩০ কোটি নরনারী জীবনশৈলী সংক্রান্ত ও অন্যান্য ব্যাধিতে আক্রান্ত। কিন্তু, এই জনসংখ্যার মধ্যে অনেকেই অর্থনৈতিক কারণ সহ অন্যান্য বিভিন্ন কারণে চিকিৎসা পরিষেবা গ্রহণ থেকে দূরে থাকতে বাধ্য হন।
এইসব নাগরিক সহ অন্যান্যদের সামনেও অল্পায়াসে নূন্যতম মূল্যে চিকিৎসা পরিষেবা তুলে দেওয়ার জন্যই সামনে এল 'চ্যারিটি ফর হেলথ.অর্গ'।
সূচনা লগ্নে নাগরিকদের জন্য বেশ কিছু প্রমুখ পরিষেবা প্রদান করবে 'চ্যারিটি ফর হেলথ.অর্গ'।
'পরিবর্তন ওয়েলফেয়ার ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের সদস্য আভা মিত্তাল (Abha Mittal, Managing Trustee, Parivartan Welfare Foundation)- আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, " ডিজিটাল টোকেন নির্ভর বিনামূল্যে ঘরে ওষুধ সরবরাহ করা, ৫ ধরণের ফিজিক্যাল হেলথ কার্ড-এর সহায়তায় জিতো (JITO) হেলথ কেন্দ্র সমূহ থেকে চিকিৎসা ও অন্যান্য পরীক্ষার ফলাফল ও প্রকাশ করবে 'চ্যারিটি ফর হেলথ.অর্গ'।


Comments
Post a Comment