কলকাতা (৩১ মে '২৬):- "গতকাল সোনারপুরের ঘটনার সাথে 'ভারতীয় জনতা পার্টি' কোনভাবে জড়িত না থাকলেও ওই অনভিপ্রেত ঘটনা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গণরোষ কোন পর্যায়ে যেতে পারে।" আজ কলকাতায় এক সভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা।
পরে মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শ্রী সিনহা হাসতে হাসতে জানিয়েছেন, "বিজেপিরা মাছ-মাংস-ডিম সবই খায়, তবে গতকাল পচাডিমের স্বাদগন্ধ শুধুমাত্র একজনই আস্বাদন করেছেন।"
বলে রাখা ভালো, ২০২৬ বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পরিপ্রেক্ষিতে আজ উত্তর কলকাতা সাংগঠনিক জেলার ২ নম্বর মণ্ডলের অধীন ৪০ নম্বর ওয়ার্ড বিজেপি-র অধ্যক্ষ রাকেশ সাহানি আয়োজিত এক বিশেষ সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে এই কথা জানান 'ভারতীয় জনতা পার্টি'-র ভূতপূর্ব প্রদেশ অধ্যক্ষ এবং প্রাক্তন কেন্দ্রীয় সহাধ্যক্ষ তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা।
অনুষ্ঠানে রাহুলবাবু ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার সহাধ্যক্ষ যশবন্ত সিং, উত্তর কলকাতা সাংগঠনিক জেলার অধ্যক্ষ তমোঘ্ন ঘোষ, জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক এবং কলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি বিজয় ওঝা, ২ নম্বর মণ্ডলের অধ্যক্ষ জয়নারায়ণ সিং সহ বিশিষ্ট জনেরা।
৪০ নম্বর ওয়ার্ডের অধ্যক্ষ রাকেশ সাহানি জানিয়েছেন, "অনুষ্ঠানের প্রথমার্ধে রাজনৈতিক নেতৃবৃন্দকে সংবর্ধিত করার পাশাপাশি দ্বিতীয়ার্ধে ৪০ নম্বর ওয়ার্ডের বুথ স্তরের কর্মীদেরও সংবর্ধনা জানানো হবে।"


Comments
Post a Comment