ব্যাটন হস্তান্তরের মাধ্যম ঘোষিত হল সপ্তম পর্বের হাউজঅ্যাট সিক্সের নির্ঘণ্ট


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২০ মে '২৬) :- শপথবাক্য পাঠ এবং 'হাউজঅ্যাট সিক্স'-এর প্রশাসক মণ্ডলীর হাত থেকে নবীন সদস্য ও সদস্যাদের 'গোল্ডেন ব্যাটন' ও 'সিলভার ব্যাটন' প্রাপ্তির মাধ্যমে সূচিত হল 'হাউজঅ্যাট সিক্স'-এর সপ্তম পর্ব (7th edition of Howzatt Six 2027)।

'হাউজঅ্যাট সিক্স'-এর তরফ থেকে জানানো হয়েছে, "আগামী বছরের ৯ ও ১০ জানুয়ারি কলকাতায় হতে চলেছে মিশ্র লিঙ্গের ক্রিকেট প্রতিযোগিতা (Unisex Knockout Cricket Tournament)।"

বলে রাখা ভালো, শিল্প ও সংস্কৃতি জগতের সাথে জড়িত ১৮ বছরের উর্ধে যেকোনো ভারতীয় নাগরিক এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত ১৭ মে কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে নাট্য ব্যক্তিত্ব শৈবাল দাস (অধ্যক্ষ) , মেকআপ শিল্পী শাশ্বতী দাস (দূত), লেখক তীর্থ ভৌমিক (মুখ্য সঞ্চালক) এবং নাট্য ব্যক্তিত্ব সূর্যকন্যা চ্যাটার্জি (সমন্বয়ক)-দের হাতে 'গোল্ডেন ব্যাটন' এবং বাচিক শিল্পী কল্পিতারাজ দত্ত (কার্যনির্বাহী প্রধান), সাংবাদিক সুদেষ্ণা দাস (সৃজনশীল প্রধান), গ্রাফিক্স ডিজাইনার সুশোভন চক্রবর্তী (প্রযুক্তিগত প্রধান) ও নৃত্যশিল্পী পৌলমী পাল (ডেটা ও পরিসংখ্যান প্রধান)-দের হাতে 'সিলভার ব্যাটন' তুলে দেন 'হাউজঅ্যাট সিক্স'-এর প্রশাসক বর্গ।

'হাউজঅ্যাট সিক্স'-এর নিয়ম অনুযায়ী, ব্যাটন বাহকগণের হাতেই ন্যস্ত থাকে প্রতিযোগিতার প্রশাসনিক দায়িত্ব।


Comments