কলকাতার রুবি হাসপাতালে চালু হল অস্থিমজ্জা প্রতিস্থাপনের বিশেষ বিভাগ


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৬ মে '২৬):- গতকাল অপরাহ্ণে হাসপাতালে এক নাতিদীর্ঘ অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কলকাতার রুবি হাসপাতাল (Ruby Hospital, Kolkata)-এ চালু হল অস্থিমজ্জা প্রতিস্থাপন (Bone Marrow Transplantation)-এর সর্বাধুনিক চিকিৎসা বিভাগ।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, "আজ থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বমানের 'স্টেম সেল এবং সেলুলার থেরাপি ট্রান্সপ্ল্যানটেশন ইউনিট' বা 'বোন ম্যারো ট্রান্সপ্ল্যানটেশন ইউনিট'-এর সূচনা হল হাসপাতালে।"

বলে রাখা ভালো, ২০১৪ সালে রুবি হাসপাতালে 'ক্লিনিক নাইন উইথ ট্রিপল এফ টেকনোলজি' (Clinac ix with FFF Technology) এবং ২০২৪ সালে 'ভারিয়ন ট্রু বিম ৩.০' (Varian TrueBeam 3.0) নামাঙ্কিত অত্যাধুনিক রেডিয়েশন থেরাপি মেশিন চালু করেছিল 'রুবি জেনারেল হাসপাতাল' (Ruby General Hospital)-এর ছত্রছায়ায় চলা 'রুবি ক্যানসার সেন্টার' (Ruby Cancer Center)।

'রুবি জেনারেল হাসপাতাল'-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তথা ব্যবস্থাপক নির্দেশক ডাঃ কমলকুমার দত্ত, নির্দেশক সৌরভ দত্ত এবং রুবি দত্ত-র উপস্থিতিতে গতকাল হাসপাতালে 'স্টেম সেল এবং সেলুলার থেরাপি ট্রান্সপ্ল্যানটেশন ইউনিট'-এর লোকার্পণ সমারোহ সম্পন্ন হয়।

Comments