৫৬তম বর্ষে নতুন ভবনে স্থানান্তরিত হল সেন্ট অগাস্টিন ডে স্কুল


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৫ মে '২৬):- বিদ্যালয়ের ৫৬তম বর্ষে নতুন ভবনে স্থানান্তরিত হল কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ইংরেজি মাধ্যম বিদ্যালয় 'সেন্ট অগাস্টিন ডে স্কুল' (St. Augustine Day School)।

বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, "৪০এ, আচার্য জগদীশচন্দ্র বোস রোড (40A, A J C Bose Road)-এর নতুন ঠিকানায় স্থানান্তরিত হল 'সিআইএসসিই' (CISCE) বা 'কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন' অনুমোদিত উচ্চমাধ্যমিক স্তরের এই বিদ্যালয়।"

আজ স্থানান্তরিত বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদমাধ্যমের সাথে মিলিত হয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ ডা. রিচার্ড গ্যাস্পার, কোষাধ্যক্ষ এসথার গ্যাস্পার, প্রধান শিক্ষক জ্যাসন হার্ডি এবং প্রধান শিক্ষিকা অন্নপূর্ণা মুখার্জি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করেন।

বলে রাখা ভালো, এই মুহূর্তে কলকাতার বুকে প্রধান শিক্ষাকেন্দ্র ছাড়াও 'সেন্ট অগাস্টিন স্কুল'-এর আরো তিনটে শাখা আছে।

Comments