ক্রেতা স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বাজারে বেশ কিছু নতুন এসি মডেল আনল ব্লু স্টার


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (৯ এপ্রিল '২৬):- আসন্ন গ্রীষ্মের প্রাক মুহূর্তে ভারতের অন্যতম শীতাতপ যন্ত্র নির্মাতা সংস্থা 'ব্লু স্টার লিমিটেড' (Blue Star Limited) সংক্ষেপে 'ব্লু স্টার' (Blue Star) আজ শীতলতা প্রদানকারী বিবিধ সামগ্রীর বাজারজাতকরণের কথা ঘোষণা করল।

'ব্লু স্টার'-এর ঘোষণা অনুযায়ী "এই গ্রীষ্মে সংস্থার শীতলতা প্রদানকারী পুরনো শৃঙ্খলার যন্ত্রগুলোর পাশাপাশি রকমারি মূল্যের বেশ কিছু নতুন যন্ত্রও বাজারে আনা হয়েছে।"

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে," গ্রীষ্মের প্রখর দাবদাহ ও ক্রেতাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সুলভ মূল্যে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এয়ার কণ্ডিশনার মডেল রূপে এই বছর বাজারে আনা হয়েছে 'সুপার এনার্জি-এফিসিয়েন্ট এসি', 'হেভি ডিউটি এসি', 'হট অ্যাণ্ড কোল্ড এসি' এবং 'এসি উইথ অ্যান্টি ভাইরাস টেকনোলজি'-র সাথে বিভিন্ন মডেলের রেফ্রিজারেটর, ওয়াটার কুলার এবং হট, কুল অ্যাণ্ড নর্মাল ওয়াটার ডিসপেন্সার।"

আজ 'ব্লু স্টার'-এর রকমারি সামগ্রীর বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার ব্যাবস্থাপক নির্দেশক বি থিয়াগারাজন (B Thiagarajan, Managing Director, Blue Star Limited) জানিয়েছেন, "এই মুহূর্তে ব্লু স্টার বছরে ১৪ লাখ (১.৪ মিলিয়ন) শীতাতপ যন্ত্র নির্মাণ করতে সক্ষম, তবে দেশের চাহিদার কথা মাথায় রেখে এই গ্রীষ্মে ব্লু-স্টার ১৮ লাখ (১.৮ মিলিয়ন) যন্ত্র নির্মাণ তথা বিক্রয়ের লক্ষ্যমাত্র ধার্য করেছে।"

Comments