হাতেকলমে শিক্ষা তথা প্রশিক্ষণের উপর জোর দিয়ে কিছুটা ভিন্নধারার ডিগ্রি কোর্সের সূচনা করতে চলেছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়
বারাসাত (৮ মার্চ '২৬):- 'টিমলিজ এডটেক' (TeamLease EdTech)-এর সহায়তায় কিছুটা ভিন্নধারার তিনটে ডিগ্রি কোর্স প্রারাম্ভের ঘোষণা করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় (Adamas University)। আজ বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আহূত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের তরফে উপাচার্য প্রফেসর ডঃ সমিত রায় (Prof. Dr. Samit Roy, Chancellor, Adamas University) জানিয়েছেন "বি.টেক ইন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাণ্ড ডাটা সায়েন্স (ফিনটেক), বি. টেক ইন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাণ্ড ডাটা সায়েন্স (বিজনেস অ্যাপলিকেশন) এবং বিবিএ ইন ই-কমার্স-এর মতো ৪ বছরের তিনটে ডিগ্রি কোর্সে প্রথাগত শিক্ষার পাশাপাশি হাতেকলমে শিক্ষার উপর জোর দেওয়া হবে।"
অন্যদিকে 'টিমলিজ এডটেক'-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শান্তনু রুজ (Shantanu Rooj, CEO, TeamLease EdTech) বলেছেন, "যে সকল ছাত্রছাত্রীরা এই ডিগ্রি কোর্সে ভর্তি হবেন তারা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি একটা নির্দিষ্ট সময়ের পর পড়ার পাশাপাশি রোজগারও করতে পারবেন।"
'টিমলিজ এডটেক'-এর তরফে আরো জানানো হয়েছে, "এই কোর্সে ভর্তি হলে সফল ছাত্রছাত্রীরা ৪ বছর বাদে একই সাথে হাতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পাশাপাশি আইআইটি পাটনা ও হাতেকলমে প্রশিক্ষণ হাসিল করা সংস্থার থেকেও প্রশংসা পত্র অর্জন করতে পারবেন। শুধু তাই নয় উপযুক্ত ছাত্রছাত্রীরা একদিকে যেমন কোর্সের মেয়াদ শেষ হওয়ার আগেই কোর্সের খরচ তুলে ফেলতে পারবেন; তেমনই মেধাবী ছাত্রছাত্রীরা ১০০ শতাংশ কাজের নিশ্চয়তাও পাবেন।"

Comments
Post a Comment