কলকাতা (২৮ এপ্রিল '২৬):- দ্বিতীয় দফার নির্বাচনের প্রাকলগ্নে আজ সংস্থার বাৎসরিক ফলাফল ঘোষনা করল 'বন্ধন ব্যাঙ্ক'।
এক নজরে বন্ধন ব্যাঙ্কের বাৎসরিক ফলাফল:-
• ২০২৫-২৬ অর্থবর্ষে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ।
• মোট ঋণের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় ১২.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৫৪ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।
• মোট আমানত পূর্ববর্তী বছরের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৬৬ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।
• মোট আমানতের মধ্যে খুচরা আমানতের অংশ ৭৪ শতাংশ।
• মূলধন পর্যাপ্ততার অনুপাত ১৮ শতাংশ।
আজ ব্যাঙ্কের ব্যবসা তথা আর্থিক প্রগতির বিষয়ে সংবাদমাধ্যমের সদস্যাদের সামনে নিজের বক্তব্য প্রকাশ করে 'বন্ধন ব্যাঙ্ক'-এর ব্যাবস্থাপক নির্দেশক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পার্থপ্রতিম সেনগুপ্ত বলেছেন, "ব্যাঙ্কের পণ্যের পরিসর বাড়িয়ে এবং ডেটা-ভিত্তিক অন্তর্দৃষ্টি কাজে লাগিয়ে গ্রাহক-কেন্দ্রিক ও ডিজিটাল-চালিত প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে আমরা অঙ্গীকার বদ্ধ।"

Comments
Post a Comment