অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে বদ্ধ পরিকর উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন


এম রাজশেখর 

বারাসাত (১৩ এপ্রিল '২৬):- 'ভারতের নির্বাচন আয়োগ' (Election Commission of India)-এর নির্দেশ অনুসারে উত্তর ২৪ পরগনা জেলায় 'অবাধ ও স্বচ্ছ নির্বাচন' (Free & Fare Election)- সংগঠিত করার কথা ঘোষণা করল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষে জেলা শাসক ও জেলা সমাহর্তা শিল্পা গৌরিসারিয়া (Shilpa Gourisaria, IAS, District Magistrate & District Collector, North 24 Parganas) জানিয়েছেন, "জেলার ২২ টা ব্লকের অধীন ২০০ টা গ্রাম পঞ্চায়েত, ২৭ টা পৌরসভা সহ ১ টা ক্যান্টনমেন্ট বোর্ড-এর সর্বত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে দিনরাত কাজ করে চলেছে জেলা প্রশাসন।"

আজ জেলাশাসকের কার্যালয়ের ১ নম্বর সভাকক্ষে আহূত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ব্যারাকপুর পুলিস কমিশনারেটের নগরপাল বলেছেন, "ব্যারাকপুর পুলিস কমিশনারেটের অধীন ২৩ টা থানা অঞ্চলের জন্য ইতিমধ্যে ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র আরক্ষা বাহিনীর জওয়ানরা তাঁদের কর্মতৎপরতা শুরু করেছেন।"

অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের নগরপাল জানিয়েছেন, "বিধাননগরেও প্রত্যহিক কর্মতৎপরতা শুরু করেছে ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র আরক্ষা বাহিনীর জওয়ানরা।" বলে রাখা ভালো এখনো পর্যন্ত সমগ্র জেলায় ২০০ কোম্পানি 'কেন্দ্রীয় সশস্ত্র আরক্ষা বাহিনী' এসে গেছে।

অপরপক্ষে বারাসাত আরক্ষা জেলার আরক্ষাধ্যক্ষক জানিয়েছেন, "বারাসাত জেলা পুলিস অত্যন্ত সতর্কতার সাথে সবকিছু লক্ষ্য করছে।"

'কেন্দ্রীয় সশস্ত্র আরক্ষা বাহিনী'-র সমন্বয়ক এবং বিধাননগর ও ব্যারাকপুর পুলিস কমিশনারেটের দুই নগরপাল এবং বনগাঁ, বসিরহাট ও বারাসাত পুলিস জেলার তিন আরক্ষাধ্যক্ষকের উপস্থিতিতে জেলা শাসক ও জেলা সমাহর্তা জানিয়েছেন, "নির্বাচনের প্রাক্কালে 'ভারতের নির্বাচন আয়োগ'-এর নির্দেশ অনুযায়ী উত্তর ২৪ পরগনা জেলা সংলগ্ন সমস্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেওয়া হবে।" 

Comments