কলকাতা (৩ মার্চ '২৬):- বৈশাখ মাস পড়ার আগেই তেতে উঠেছে পশ্চিমবঙ্গের পরিবেশ। এই উষ্ণ আবহাওয়ায় শরীর জলশূন্য হতে বেশি সময় নেয় না। যাঁরা ঘরে থাকেন তাঁরা হয়তো কিছুটা সুরক্ষিত থাকেন, কিন্তু কাজের জন্য যাঁদের চড়া রোদকে উপেক্ষা করে বাইরে বেরতে হয়, তাঁদের পদে পদে নানান সমস্যার মুখোমুখি হতে হয়।
একদিকে সময় মতো শরীরে জলের যোগান দেওয়া না হলে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে, অথচ বাড়ি থেকে বহন করে নিয়ে যাওয়া জল, হয় তাড়াতাড়ি ফুরিয়ে যায়, নয়তো গরম হয়ে পানের অযোগ্য হয়ে ওঠে।
ঠিক এই রকম সময় পানীয় জলের বিকল্প হয়ে উঠতে পারে 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড' (Dabur India Limited)-এর প্যাকেজড ড্রিঙ্কস পর্যায়ের কতগুলো পানীয়।
কোম্পানীর বক্তব্য অনুযায়ী, "বাজারচলতি চিনি সর্বস্ব রকমারি পানীয়ের তুলনায় স্বাদে-গন্ধে ও পুষ্টিগুণে ভরপুর 'রিয়েল এক্টিভ' পর্যায়ের পানীয়গুলো।"
'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর ঘোষণা অনুযায়ী, "আসন্ন গ্রীষ্মে আপেল রস (অ্যাপল জ্যুস), কমলালেবুর রস (অরেঞ্জ জ্যুস), ডালিম রস (পোমেগ্রানেট বার্স্ট), মিশ্র ফলের রস (মিক্সড ফ্রুট জ্যুস), ক্রানবেরি রস (ক্রানবেরি বার্স্ট), শসা পালংশাক (কুকুম্বার স্পিনাচ) ও বীটমূল গাজর (বীটরুট ক্যারট)-এর তাজা ফলের রস একদিকে শরীরে যেমন জলের ঘাটতি কমাতে সহায়তা করবে তেমনই শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদাও পূরণ করবে।"

Comments
Post a Comment