হাতিবাগানে খুলল ফিয়েস্তার দ্বিতীয় শাখা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৫ মার্চ '২৬):- জনগণের রসনা তৃপ্তির জন্য আজ কলকাতার খান্না মোড় সংলগ্ন ১৬২, অরবিন্দ সরণীতে উন্মোচিত হল 'বারবিকিউ নেশন' (Barbeque Nation)-এর অধীন দ্বিতীয় 'ফিয়েস্তা' (Fiesta) আউটলেট।

উদ্বোধনী মুহূর্তে 'বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেড'-এর আঞ্চলিক প্রবন্ধক (পূর্ব) সুমন মুখার্জি জানিয়েছেন, "আইডিয়াল ইউনিক রেসিডেন্সী'-র চতুর্থ তলে ২,৮০৬ বর্গফুট এলাকা নিয়ে নির্মিত এই রেস্তরাঁয় একসাথে ১০৪ জন অতিথি খাবারের স্বাদ আস্বাদন করতে পারবেন।"

'ফিয়েস্তা'-র হাতিবাগান শাখার তরফ থেকে জানানো হয়েছে, "এখানে ৩০ রকমেরও বেশি ধোঁয়া ওঠা প্রথম পাতের পদের সাথে ৬০ রকমের বেশি লোভনীয় খাদ্য সম্ভারের পাশাপাশি ২০ রকমের মতো জিভে জল আনা স্বাদের আইসক্রিমও পাওয়া যাবে।"

Comments