চারদিনে ৩৪ লাখের বেশি দর্শনার্থীদের নজরে পড়ল ডাবর রিয়েলের নতুন বিজ্ঞাপনী প্রচার


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৫ মার্চ '২৬):- রাধাকৃষ্ণের স্মৃতি বিজড়িত রঙের উৎসব 'হোলী' (Festival of Colours)-র প্রাক্কালে গত ২ মার্চ 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড' (Dabur India Limited) নির্মিত ফলের রস (Fruit Juice) 'রিয়েল' (Real)-এর বিজ্ঞাপনী প্রচার 'রিয়েল ওয়ালে রঙ সব পে চড় যায়ে' ইতিমধ্যে 'ইউটিউব'-এ ৩৪ লাখ ১ হাজার ১৯৯ জনকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। 

'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর বিপণন বিভাগের সহাধ্যক্ষ মায়াঙ্ক কুমার [Mayank Kumar, Vice President (Marketing), Dabur India Limited] জানিয়েছেন, "সতেজ ফলের পুষ্টিগুণ সমৃদ্ধ 'রিয়েল'-এর শক্তি 'হোলী'-র সময় রঙের প্রথম ছোঁয়া থেকে নৃত্যের শেষ তাল পর্যন্ত শরীরকে প্রয়োজনীয় পুষ্টি ও সতেজতা সরবরাহ করতে সক্ষম।"

অন্যদিকে 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর খাদ্য বিভাগের মহানির্দেশক মণীষা পরাশর [Miss Manisha Parashar, General Manager (Foods), Dabur India Limited] বলেছেন, "তাজা ফলের সুস্বাদু স্বাদ সমৃদ্ধ পানীয় যেকোনো ব্যক্তিকেই প্রাণবন্ত ভাবে উৎসবে ভাগ নিতে সহায়তা করে থাকে।"

লিঙ্ক :-

https://www.youtube.com/watch?v=i3zkytBA2-A

Comments