পুনর্বিন্যাসিত হল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা সমিতি


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৯ মার্চ '২৬):- 'পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি' (West Bengal Teachers' Association)-র রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে গতকাল সংগঠনের কলকাতা জেলা শাখা নতুনভাবে গঠিত হল।

'পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি'-র সদর দপ্তরে আয়োজিত বিশেষ সভার শেষে সংগঠনের প্রদেশ সাধারণ সম্পাদক চঞ্চলকুমার ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "কলকাতা জেলা শাখার সভাপতির প্রয়াণ ও অন্য কিছু কারণের পরিপ্রেক্ষিতে নতুনভাবে কলকাতা জেলা সমিতিকে পুনর্বিন্যাসিত করা হল।"

বিশেষ সভায় 'পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি'-র পরিচালন সমিতির সদস্য ও সদস্যাদের পাশাপাশি সংগঠনের 'কলকাতা জেলা সমিতি'-র সম্পাদক কৃষ্ণেন্দু জানা সহ অন্যান্য সদস্য-সদস্যারাও উপস্থিত ছিলেন। 

                                               ছবি : পারিজাত মোল্লা


Comments