কলকাতা (৩ মার্চ '২৬):- 'স্টেটিস্টা ইঙ্ক'-এর সাথে যৌথ উদ্যোগে 'নিউজ উইক' পরিচালিত 'ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস ২০২৬' (World's Best Hospitals 2026)-এর অধীনে ভারতের ১ নম্বর হাসপাতালের খেতাব অর্জন করল 'গ্লোবাল হেল্থ লিমিটেড'-এর ছত্রছায়ায় চলা গুরুগ্রামের 'মেদান্তা দ্য মেডিসিটি' (Medanta The Medicity, Gurugram)।
'ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস ২০২৬'-এর আয়োজক গোষ্ঠীর তরফ থেকে জানানো হয়েছে, "৩২ টা দেশের ২,৫০০ হাসপাতালের উপর সমীক্ষার শেষে ভারতের মধ্যে শ্রেষ্ঠ হাসপাতালের খেতাব পেয়েছে গুরুগ্রামের 'মেদান্তা দ্য মেডিসিটি' হাসপাতাল। এই নিয়ে পরপর ৭ বার এই বিরল সম্মান পেল এই হাসপাতাল।"
এই বিরল সম্মান প্রাপ্তির বিষয়ে তথ্য পরিবেশন করতে গিয়ে 'মেদান্তা'-র অধ্যক্ষ এবং ব্যাবস্থাপক নির্দেশক চিকিৎসক নরেশ ত্রেহান (Dr. Naresh Trehan, Chairman & Managing Director, Medanta The Medicity) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "স্বল্পমূল্যে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা, সংস্থার প্রতি রোগীদের বিশ্বাস ও হাসপাতালের কর্মকর্তাদের প্রত্যক্ষ নিরীক্ষণ এবং প্রত্যেক বিভাগের কর্মচারীদের নিরলস কর্মতৎপরতা আমাদের এই সম্মান প্রাপ্তির মূল চাবিকাঠি।"

Comments
Post a Comment