আসন্ন বাংলা নববর্ষের প্রাক্কালে পশ্চিমবঙ্গের বুকে আরো তিনটে সুসজ্জিত প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র খুলল মালাবার


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৯ মার্চ '২৬):- গতকাল একসাথে হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার পৃথক তিনটে জায়গায় প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র খোলার মাধ্যমে পশ্চিমবঙ্গের বুকে ১০ টা প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র খুলল ভারতের অন্যতম সেরা স্বর্ণ ও আভূষণ বিক্রেতা সংস্থা 'মালাবার গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস'।

'মালাবার গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস' (পশ্চিমবঙ্গ)-র বিজনেস অ্যাম্বাসাডার তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র-র উপস্থিতিতে গতকাল পশ্চিমবঙ্গের দুই জেলায় তিনটে প্রদর্শন ও বিক্রয় কেন্দ্রের শুভারম্ভ হয়।

'মালাবার গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস'-এর পূর্বাঞ্চলের ব্যাবসায়িক প্রধান অমিত রাউত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, " ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার-এর উপস্থিতিতে হুগলি-র শ্রীরামপুর সহ উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া ও তেঘড়িয়া-য় পৃথক তিনটে প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র খোলা হল।"

অন্যদিকে, 'মালাবার গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস'-এর পূর্বাঞ্চলের আঞ্চলিক প্রধান তহসিল আহমেদ বলেছেন, "আমাদের এই সুসজ্জিত প্রদর্শন ও বিক্রয় কেন্দ্রগুলো থেকে ক্রেতারা তাঁদের মনপছন্দ স্বর্ণ, রত্ন ও অনন্য দৃষ্টিনন্দন জহরতের আভূষণ ক্রয় করতে পারবেন।"

Comments