কলকাতা (২৭ মার্চ '২৬):- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং বাংলা ধারাবাহিক ও চলচ্চিত্র জগতের অন্যতম শক্তিমান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়-কে দিয়ে সম্প্রতি 'ক্যাপ্টেন স্টিল ইণ্ডিয়া লিমিটেড' টেলিভিশন বিজ্ঞাপনের জন্য একটা দৃষ্টিনন্দন বিজ্ঞাপনী প্রচার চিত্র (TVC) বানালেও বাস্তবে মুখ থুবড়ে পড়েছে সেই প্রচারাভিযান।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি 'এস আই এস ই ফিল্মস' (SISE Films)-এর প্রযোজনায় সাতচি অ্যাণ্ড সাতচি (Saatchi & Saatchi) 'ক্যাপ্টেন স্টিল ইণ্ডিয়া লিমিটেড' (Captain Steel India Limited)-এর জন্য ৪৬ সেকেণ্ডের এক বিজ্ঞাপনী চিত্র বানিয়ে দিয়েছে।
বিজ্ঞাপনী চিত্রটা 'ক্যাপ্টেন স্টিল ইণ্ডিয়া লিমিটেড'-এর বিভিন্ন সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ছাড়াও হয়ে গেছে।
১ লাখ ৪৮ হাজার গ্রাহক (148K Subscribers) বিশিষ্ট 'ক্যাপ্টেন স্টিল ইণ্ডিয়া লিমিটেড'-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা গত ১৯ মার্চ তোলা হলেও এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখেছেন মাত্র ৩০১ জন দর্শক।
আর উপরের এই পরিসংখ্যান অনুযায়ী চোখ বুঁজিয়ে বলে দেওয়া যায়, 'ক্যাপ্টেন স্টিল ইণ্ডিয়া লিমিটেড'-এর পক্ষে নির্মিত এই বিজ্ঞাপনী চিত্র জনগণের মনে সেভাবে জায়গা করতে পারেনি।
প্রচারাভিযানের লিঙ্ক :-https://www.youtube.com/watch?v=z8UgahpqNg8


Comments
Post a Comment