আন্তর্জাতিক নারী দিবস কে স্মরণে রেখে সম্পন্ন হল উডল্যাণ্ডসের স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ অনুষ্ঠান


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৬ মার্চ '২৬):- 'আন্তর্জাতিক নারী দিবস'-কে স্মরণে রেখে গত ১৬ মার্চ 'কলকাতা ক্লাব'-এ 'তার সুস্থতাকে শক্তিশালী করা' (Empowering Her Well Being) নামাঙ্কিত এক ভব্য অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতা-র অন্যতম স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা 'উডল্যাণ্ডস হসপিটাল' (Woodlands Hospital)।

'উডল্যাণ্ডস হসপিটাল'-এর স্বাস্থ্য নির্দেশক ডা. প্রিয়াঙ্কা বেহল-এর স্বাগত ভাষণের মাধ্যমে শুরু হয়েছিল অনুষ্ঠান।

পরবর্তীতে রূপসা দাশগুপ্তর সঞ্চালনায় অনুষ্ঠানে নিজেদের বক্তব্য তুলে ধরেন কলকাতা পার্শি ক্লাবের প্রথম মহিলা অধ্যক্ষা তথা খেলোয়াড় ও লেখিকা বর্ষীয়ান প্রোচি এন মেহতা, এফ এইচ পি এল-এর আঞ্চলিক অধিকর্তা ড. মেধা ঘুর্গি, জনসংযোগ বিশেষজ্ঞ ও লেখিকা রিতা ভিমানি, 'ক্যালকাটা ক্লাব'-এর মহিলা অধ্যক্ষা কস্তুরি রাহা, নবীন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং অভিনেত্রী ও মডেল রিচা শর্মা।

Comments