মুক্তি পেল শিশু শিল্পী জাসরিনের প্রথম গান


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৪ মার্চ '২৬):- গীতিকার রাজীব দত্ত-র কথায় এবং সঙ্গীত পরিচালক অশোক ভদ্র-র সুরে জীবনের প্রথম গান রেকর্ড করে শিশু বয়সেই সঙ্গীত প্রেমী ও সঙ্গীত বোদ্ধাদের চর্চায় চলে এল খুদে গায়িকা জাসরিন নবিহা

সম্পা ক্রিয়েশন-এর প্রযোজনায় এবং সুব্রত কারজানা ও সুমিত দাস-এর যুগ্ম চলচ্চিত্র নির্দেশনায় 'জাসরিন মিউজিক' নামাঙ্কিত ইউটিউব চ্যানেলে আজ মুক্তি পেয়েছে একরত্তির গায়িকা জাসরিনের সুরেলা কণ্ঠে গাওয়া গান 'কাজগের নৌকাতে চল ঘুরতে যাব, যেখানে হাট্টিমাটিম বন্ধু পাব...।' 

বলে রাখা ভালো, এই মিউজিক ভিডিওতে গায়িকাকে অন্যান্য সহশিল্পীদের সাথে অভিনয় করতেও দেখা যাবে।

আজ প্রেস ক্লাব কলকাতা-য় আয়োজিত সঙ্গীত মুক্তি শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বর্ষীয়ান অভিনেত্রী দেবিকা মুখার্জি, 'কাগজের নৌকা' নামাঙ্কিত গানের গীতিকার রাজীব দত্ত, সঙ্গীত পরিচালক অশোক ভদ্র এবং অপর দুই গীতিকার প্রিয় চট্টোপাধ্যায় ও দেবাংশু চক্রবর্তীদের মাঝে দাঁড়িয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাসরিন বলেছে, "এই মিউজিক ভিডিও অ্যালবামের মাধ্যমে সঙ্গীত জগতে আমার প্রবেশ ঘটল, এর পরে একের পর এক প্রকাশ পাবে আমার আরো কিছু গান। আশা করি আমার গান সবার ভালো লাগবে।"

ভিডিও লিঙ্ক :- 

https://youtu.be/6tSToPUiLwA?si=Y8JyL0n8jIzFxk52

Comments