কলকাতার বিলাসবহুল হোটেলের ব্যাঙ্কোয়েটের আদলে রাজারহাটে নির্মিত হল ফ্লাওয়ার গার্ডেন ব্যাঙ্কোয়েট


হীরক মুখোপাধ্যায় 

বারাসাত (১ মার্চ '২৬):- উত্তর ২৪ পরগনার রাজারহাটের অন্তর্ভুক্ত কালিকাপুর কাশীনাথপুরের যে সকল বাসিন্দা কলকাতার বিলাসবহুল হোটেলগুলোর আতিথ্যতা আস্বাদন করতে পারেন না, তাদের সেই অপূর্ণ ইচ্ছাকে মান্যতা দিতেই এবার ওখানে কলকাতার পাঁচতারা হোটেলের ছায়া অবলম্বনে তৈরি হল 'ফ্লাওয়ার গার্ডেন ব্যাঙ্কোয়েট' (Flower Garden Banquet)।

দুই বিঘা জমির উপর নির্মিত এই ব্যাঙ্কোয়েটে এই মুহূর্তে একসাথে ছ-শাতশো লোক আমোদ প্রমোদ করতে পারলেও আগামী শীতের মরসুম থেকে এখানে একসাথে হাজার লোক সমবেত হতে পারবেন বলে 'ফ্লাওয়ার গার্ডেন ব্যাঙ্কোয়েট' সূত্রে জানা গেছে।

গতকাল সন্ধ্যায় রাজারহাট নিউটাউন বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক তাপস চ্যাটার্জি, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং প্রাক্তন দুই ফুটবলার সৈয়দ রহিম নবী ও আলভিটো রোনাল্ডো কোরিয়া ডি'কুনহা-র উপস্থিতিতে পথচলা শুরু করল 'ফ্লাওয়ার গার্ডেন ব্যাঙ্কোয়েট'।

'ফ্লাওয়ার গার্ডেন ব্যাঙ্কোয়েট'-এর অন্যতম অংশীদার তারক বোস (Tarak Bose, Partner, Flower Garden Banquet) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "স্থানীয় অঞ্চলের উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তথা জনগণের প্রযোজনের কথা চিন্তা করেই দীর্ঘ ১৪ মাসের চেষ্টায় ৮ হাজার বর্গফুট জায়গার উপর খোলামেলা পরিসরের মাঝে প্রায় ৩,৫০০ হাজার বর্গফুটের এই নয়নাভিরাম ব্যাঙ্কোয়েট নির্মাণ করা হয়েছে।"

তারক বোসের পাশে দাঁড়িয়ে 'ফ্লাওয়ার গার্ডেন ব্যাঙ্কোয়েট'-এর অপর অংশীদার বিভাস ব্যানার্জি (Bibhas Banerjee, Partner, Flower Garden Banquet) জানিয়েছেন, "এই মুহূর্তে ৮ হাজার বর্গফুট জায়গার উপর নির্মিত এই ব্যাঙ্কোয়েট হল একদিনের জন্য ভাড়া নিতে গেলে আগ্রহী ব্যক্তিদের খরচ করত হবে ২ লাখ টাকা, তবে সম্পূর্ণ ১৪ হাজার বর্গফুট সহ ব্যাঙ্কোয়েট ভাড়া নিতে গেলে দিনপিছু খরচ পড়বে ২,৫০,০০০ টাকা।"

Comments