বক্ষ ও ফুসফুস সংক্রান্ত রোগের পরিচর্যা ও চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কলকাতায় শুরু হল দু'দিনের এসিপিকন ২০২৬


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৭ ফেব্রুয়ারী '২৬):- বক্ষ (Chest) ও ফুসফুস (Lungs) সংক্রান্ত রোগের পরিচর্যা ও চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আজ থেকে কলকাতায় শুরু হল হল 'অ্যাসোসিয়েশন অব চেষ্ট ফিজিশিয়ানস (ডাব্লু বি)' [Association Of Chest Physicians (WB)]-দের 'এসিপিকন ২০২৬' (ACPCON 2026) নামাঙ্কিত দু'দিনের বাৎসরিক সমাবেশ।

সংস্থার ২৯তম বাৎসরিক সমাবেশ সম্পর্কে তথ্য প্রদান করতে গিয়ে সমাবেশের পরিচালক সম্পাদক ডাঃ ইন্দ্রনীল হালদার (Dr. Indranil Halder, Organising Secretary, ACPCON 2026) জানিয়েছেন, "সম্মেলনের জন্য কলকাতায় উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সহ ভিন রাজ্যের প্রায় ৩৫০ জন বক্ষরোগ বিশেষজ্ঞ এবং বিজ্ঞানী। আজ এবং আগামী কাল সিওপিডি, টিওপিডি সহ নানান বিষয়ে চর্চা হবে।"

বলে রাখা ভালো, দূষণ ও ধূমপানের কারণে এই মুহূর্তে ভারতে একদিকে যেমন বাড়ছে 'ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ' সংক্ষেপে 'সিওপিডি', তেমনই বেড়ে চলেছে যক্ষ্মা সংক্রান্ত 'টিউবারকুলোসিস অ্যাসোশিয়েটেড অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ' সংক্ষেপে 'টিওপিডি'। এর পাশাপাশি শ্বাসকষ্ট জনিত সমস্যা তো এখন প্রায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এই ধরণের রোগ সহ বক্ষ সংক্রান্ত একাধিক রোগের বিষয়েই চর্চা হবে বক্ষরোগ চিকিৎসকদের এই বাৎসরিক সমাবেশে।


Comments