শিয়ালদহ ও লিলুয়ায় নতুন শাখা চালু করতে চলেছে অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২১ ফেব্রুয়ারী '২৬):- এবার শিয়ালদহ ও লিলুয়াতেও পূর্ণোদ্যমে নতুন শাখা চালু করতে চলেছে 'অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড' (Allen Career Institute Private Limited)। 

এই বছরের জানুয়ারী মাসে জয়েন্ট এন্ট্রান্স এক্জিবিশন মেইন (JEE-Main)-এ ছাত্রছাত্রীদের অভাবনীয় কৃতিত্বকে প্রচারের আলোয় আনার অনুষ্ঠান মঞ্চ থেকে এই তথ্য পরিবেশন করেছে অ্যালেন কর্তৃপক্ষ।

'অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড'-এর দাবি অনুযায়ী "এই বছরের জেইই-মেইন পরীক্ষায় সংস্থার কলকাতার ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ফল করেছে। সংস্থার ৩৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়েছে, এছাড়াও সংস্থার অন্য ৮৫ জন ছাত্রছাত্রী পেয়েছে ৯৫ শতাংশ নম্বর।"

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "অ্যালেন কলকাতা সেন্টারের পড়ুয়া নীলাঙ্কন মণ্ডল পেয়েছে ৯৯.৯৩৭৭২২৮ শতাংশ নম্বর, অন্যদিকে তনভি ঝুনঝুনওয়ালা পেয়েছে ৯৯.৯০ শতাংশ নম্বর।"

ছাত্রছাত্রীদের অভাবনীয় কৃতিত্বকে স্বীকৃতি জানাতে আজ শিক্ষা সংস্থার প্রশাসকবর্গ ও শিক্ষক শিক্ষিকারা মিলিতভাবে উল্লেখযোগ্য ফলাফল করা ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের অভিনন্দিত করার পাশাপাশি কেক কেটে এই আনন্দের রসাস্বাদন করেন।

অ্যালেন কর্তৃপক্ষের তরফে আজ জানানো হয়েছে, "সারা ভারতে মোট ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েছে, এর মধ্যে ৮ জনই তাদের সংস্থার ছাত্রছাত্রী।"

Comments