ক্লাউটফ্লোর সাথে অংশীদারিত্বে এ বছর রোজ-ডে তে সফল প্রচার অভিযানের দাবি জানাল ডাবর


নিজস্ব প্রতিনিধি 

কলকাতা (১১ ফেব্রুয়ারী '২৬):- 'রোজ ডে' (৭ ফেব্রুয়ারী)-কে উপলক্ষ্য করে ক্লাউটফ্লো-র সাথে অংশীদারিত্বে এ বছর 'গুলাবাড়ি'-র উপর 'স্টে উইথ রোজ' প্রচার চালিয়ে বিভিন্ন সামাজিক প্রচারমাধ্যম চমকপ্রদ সমর্থন পেয়েছে 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'।

বলে রাখা ভালো, 'ক্লাউটফ্লো'-র ভাবনা অনুযায়ী এই বছর রোজ ডে উপলক্ষ্যে যে বা যাঁরা 'ব্লিঙ্কিট'-এর মাধ্যমে গোলাপ কিনতে চেয়েছিলেন এইরকম ২.৫ লাখ ক্রেতাকে 'ডাবর'-এর অন্যতম সামগ্রী 'গুলাবাড়ি'-র পক্ষ থেকে 'স্টে উইথ রোজ' প্রচারাভিযানের অঙ্গ রূপে সুগন্ধি কার্ড প্রদান করা হয়েছে।

'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, "এই প্রচারাভিযান ইতিমধ্যে ১০ কোটির বেশি দর্শক দেখে ফেলেছেন।"

এই প্রচার অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর স্কিন কেয়ার বিভাগের প্রধান বিরাট খান্না বলেছনে, “গুলাবাড়ি সবসময়ই গোলাপের পবিত্রতা, কোমল যত্ন এবং আবেগের মধ্যে নিহিত। আমরা 'স্টে উইথ রোজ' প্রচালের মাধ্যমে সেই সহজ সুন্দর অবস্থান উদযাপন করতে চেয়েছিলাম।"

অন্যদিকে, ডিজিটাল আখ্যানের উপর আলোকপাত করে 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর অধীন এইচপিসি-র ডিজিটাল লিড জসলিন কোহলি জানিয়েছেন, “এই প্রচার অভিযানের মাধ্যমে আমরা অনলাইনে উষ্ণতা এবং সংযোগের একটি মুহূর্ত তৈরি করতে চেয়েছিলাম। সামাজিক মাধ্যমের বিভিন্ন নির্মাতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং খাঁটি গল্প বলতে উৎসাহিত করে, আমরা 'রোজ ডে'-কে ব্যক্তিগত স্তরে আরো আকর্ষণীয় করতে সক্ষম হয়েছি।"



 

Comments