কলকাতা (১ ফেব্রুয়ারি '২৬):- জানুয়ারির শেষ সপ্তাহে উত্তর ২৪ পরগনার শিল্প শহর ব্যারাকপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা 'শঙ্খ বণিক কলোনি উন্নয়ন সমিতি'-র আহ্বানে কমবেশি ২৫০ শিশু কিশোর-দের সামনে ঋতু পরিবর্তনকালীন সময় শরীরকে সুস্থ এবং নীরোগ রাখার উপায় জানালো 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড' (Dabur India Limited)।
বলে রাখা ভালো, ঋতু পরিবর্তন সহ অন্য সময় শরীরকে সুস্থ রাখতে গেলে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে কী কী করা উচিত, প্রয়োজনে কী খাওয়া উচিত এই বিষয়ে বিগত ১০ বছর ধরে 'ইমিউন ইণ্ডিয়া' (Immune India) প্রচারাভিযান চালিয়ে আসছে দেশের অগ্রণী আয়ুর্বেদিক সামগ্রী নির্মাতা সংস্থা 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'।
অনুষ্ঠানে আগত প্রত্যেক শিশু কিশোরের হাত 'চবণপ্রাশ' তুলে দিয়ে 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর বাণিজ্যিক যোগাযোগ প্রবন্ধক দীনেশ কুমার (Dinesh Kumar, Corporate Communication Manager, Dabur India Limited) জানিয়েছেন, "শরীরকে নীরোগ ও সুস্থ রাখতে হলে প্রাত্যহিক শরীরচর্চা, সুখাদ্যাভ্যাসের পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও আশানুরূপ হওয়া প্রয়োজন, অন্যথায় শরীরে রোগ বাসা বাঁধবেই। ঋতু পরিবর্তনের সময় নিয়মিতভাবে পরিমিত মাত্রায় 'চবনপ্রাশ' সেবন শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।"
অন্যদিকে 'শঙ্খ বণিক কলোনি উন্নয়ন সমিতি'-র পক্ষে সম্পাদক শ্রীবাস দত্ত (Shreebas Dutta, Secretary, SBCUS) বলেছেন,"দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসা 'ডাবর ইণ্ডিয়া লিমিটেড'-এর সাথে ভবিষ্যতে আমরা আরো কাজ করতে চাই।"

Comments
Post a Comment