মহিলাদের সার্বিক নিরাপত্তা, দক্ষতাবৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে আইএডাব্লুএল


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৩০ জানুয়ারী '২৬):- প্রারম্ভিক মূহুর্তের ঘোষিত নীতি অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের সার্বিক নিরাপত্তা, দক্ষতাবৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে 'ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ উইমেন ইন লিডারশিপ' সংক্ষেপে 'আইএডাব্লুএল'। 

গত মঙ্গলবার সন্ধ্যায় নরওয়ের কনসাল জেনারেল নয়নতারা পালচৌধুরী, অভিনেত্রী একাবলি খান্না, মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল প্রমুখ মহিলাদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সংস্থার যাত্রারম্ভের ঘোষণা করে 'আইএডাব্লুএল' কর্তৃপক্ষ।

উদ্বোধনী মুহূর্তে 'আইএডাব্লুএল'-এর নির্দেশক রুপালি বসু জানিয়েছেন,"আমাদের লক্ষ্য থাকবে কিউরেটেড লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্ট্রাকচার্ড মেন্টরশিপ এবং পিয়ার সার্কেল এবং যাত্রার প্রতিটি পর্যায়ে মহিলাদের জন্য অ্যাক্সেসযোগ্য একটি ব্যবহারিক রিসোর্স রিপোজিটরির উপর। আমাদের সবচেয়ে বেশি উত্তেজিত করে পিয়ার সার্কেল—নিরাপদ, কিউরেটেড স্পেস যেখানে মহিলা নেতা এবং প্রতিষ্ঠাতারা একে অপরের কাছ থেকে শিখতে পারেন এবং আজীবন নেটওয়ার্ক তৈরি করতে পারেন।”


Comments