কলকাতা (২৮ জানুয়ারী '২৬):- 'ড্রিমবুক পাবলিশিং' (Dreambook Publishing)-থেকে প্রকাশিত হল ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণীর ছাত্রী সম্প্রীতি মহাজন (Sampriti Mahajan)-এর বাল্যজীবনের বন্ধুত্ব নিয়ে লেখা উপন্যাস 'হিজ চাইল্ডহুড স্যুইটহার্ট' (His Childhood Sweetheart)-এর প্রথম পর্ব (1st Part)।
সদ্য তরুণী সম্প্রীতি জানিয়েছেন, "উপন্যাস প্রেমী আমার মামাতো বোনের ঐকান্তিক আগ্রহ ও অনুপ্রেরণার ফসল এই বই।"
৪৯ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গণের ৪৯৮ নম্বর স্টলে ইংলিশ চ্যানেল বিজেতা রবিন বোলডিউ ও শিল্পী পূজা গাঙ্গুলী-র উপস্থিতিতে আজ ২৯৫ পাতার এই বই প্রকাশিত হল।
নিজের লেখা প্রথম বইয়ের প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর সম্প্রীতি জানিয়েছে,"আগামী দিনে 'হিজ চাইল্ডহুড স্যুইটহার্ট'-এর দ্বিতীয় পর্ব প্রকাশের পাশাপাশি রহস্য রোমাঞ্চে ঘেরা মনস্তাত্ত্বিক গোয়েন্দা গল্প লেখার ইচ্ছা আছে।"
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সম্প্রীতি জানিয়েছে, "বাল্য জীবনের বন্ধু রূদ্রাংশ ওবেরয় এবং শিবিকা রয়চাঁদ-এর ছাত্রজীবনে প্রথম চোখাচোখি থেকে পরিণত বয়সে প্রথম নিভৃত সাক্ষাৎকারের ঘটনা নিয়েই ছাপার অক্ষরে প্রকাশিত হল 'হিজ চাইল্ডহুড স্যুইটহার্ট'।"


Comments
Post a Comment