কলকাতা (১৫ ডিসেম্বর '২৫):- 'লায়নস সাফারী পার্ক'-এর সহযোগিতায়, 'ইণ্ডিয়ান রোজ ফেডারেশন' (Indian Rose Fedaration)-এর ছত্রছায়ায় থাকা 'বেঙ্গল রোজ সোসাইটি' (Bengal Rose Society)-র উদ্যোগে আগামী বছরের ৩ জানুয়ারী থেকে ৫ জানুয়ারী 'রবীন্দ্র সরোবর'-এর ১০ নম্বর প্রবেশ পথের অধীন 'লায়নস সাফারী পার্ক' (Lions Safari Park)-এ আয়োজিত হতে চলেছে '৪২তম ভারতীয় গোলাপ সম্মেলন' (42nd Indian Rose Convention) এবং 'নিখিল ভারত গোলাপ প্রদর্শনী' (All India Rose Show)।
'৪২তম ভারতীয় গোলাপ সম্মেলন' এবং 'নিখিল ভারত গোলাপ প্রদর্শনী' শীর্ষক অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আজ আলিপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিজেদের বক্তব্য প্রকাশ করতে গিয়ে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায় এবং পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সহায়তা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপকুমার মজুমদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে প্রদর্শনী শুরু হবে।
প্রদর্শনীতে একদিকে যেমন শতশত ফুলের ভারে নুয়ে পড়া ৭০০ টা মাটির পাত্রে ফুলসহ গোলাপ গাছ দেখা যাবে, তেমনই ২,৫০০ কর্তিত গোলাপও থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গোলাপ উৎপাদকদের জন্য যেমন থাকবে জ্ঞানমূলক আলোচনা চক্র তেমনই ২০২৮ সালে ভোপালে 'ওয়ার্ল্ড ফেডারেশন অব রোজ সোসাইটিজ'-এর ছত্রছায়ায় অনুষ্ঠিতব্য 'একাদশ বিশ্ব গোলাপ সম্মেলন' (21st World Rose Convention)-এর নিরিখে কীরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে সে বিষয়েও আলোচনা হবে।"


Comments
Post a Comment