কলকাতায় শুরু হল সীমিত ওভারের সপ্তম ইপিএল ক্রিকেট প্রতিযোগিতা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৩ ডিসেম্বর '২৫):- বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ফুটবলার যেদিন শহর কলকাতা সংলগ্ন বিভিন্ন স্থানে ঘুরছেন, ঠিক সেইদিন উদ্যোগপতিদের দ্বারা শুধুমাত্র উদ্যোগপতিদের ক্রীড়া ও বিনোদনের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক ক্লাবে শুরু হল দু'দিনের বহু প্রতিক্ষিত সপ্তম 'এন্টারপ্রেনিওর প্রিমিয়ার লিগ' (Entrepreneur Premium League) সংক্ষেপে 'ইপিএল ৭.০' (EPL 7.0) নামাঙ্কিত পুরুষ ও মহিলাদের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা (Men & Women Cricket Tournament)।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'ইপিএল'-এর রূপকার তথা মূল কাণ্ডারী এবং 'আনন্দ ফিনান্সিয়াল সার্ভিস'-এর কর্ণধার আনন্দ গুপ্তা (Anand Gupta, Owner, Anand Financial Service) জানিয়েছেন, "প্রতিযোগিতায় পুরুষদের ৬ টা দল ও মহিলাদের ৪ টে দল মিলিয়ে মোট ১০ টা দল অংশগ্রহণ করবে। ৮ ওভারের লিগ পর্যায়ের প্রতিযোগিতার প্রতি দলে ১ জন সংরক্ষিত খেলোয়াড় সহ মোট ৯ জন খেলোয়াড় থাকবেন। প্রতিযোগিতায় পুরুষদের দলগুলো মোট ১৬ টা খেলায় ও মহিলাদের দলগুলো ৭ টা খেলায় অংশগ্রহণ করবে, এর পাশাপাশি পুরুষ ও মহিলাদের সেমিফাইনাল ও ফাইনাল খেলতে হবে।"

মহিলাদের দুই দল 'মাই মাসালা লঞ্চার্জ' এবং 'তন্দ্রা'-র মধ্যে ৮ ওভারের ক্রিকেট প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয় দু'দিনের সপ্তম 'ইপিএল' প্রতিযোগিতার আসর। 


Comments