অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলে উন্মোচিত হল ইমাজিন হাব ল্যাব


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২ মার্চ '২৪):- নিউটাউনের 'অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল' (Orchids The International School, Newtown)-এ উন্মোচিত হল 'ইমাজিন হাব' ল্যাব (Imagine Hub Lab.)।

'অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল'-এর প্রধান শিক্ষিকা বিদ্যানমালা সালুঙ্কে (Bidyunmala Salunke, Principal, Orchids The International School, Newtown), পশ্চিমবঙ্গ সরকারের ভূমি অধিগ্রহণ বিভাগের সহ আধিকারিক তথা সহ নির্দেশক অরিন্দম চক্রবর্তী (Arindam Chakroborty, Assistant Director & Assistant Land Acquisition Officer, Government of West Bengal) এবং 'কোলকাতা ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউট'-এর ভারপ্রাপ্ত নির্দেশক রুবিয়া ব্যানার্জি (Rubia Banerjee, Director in Charge, Kolkata Film & Television Institute)-এর উপস্থিতিতে আজ দুপুরে উদ্ঘাটিত হল 'ইমাজিন হাব' শৃঙ্খলার বেশ কিছু ল্যাব।


বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদ্যানমালা সালুঙ্কে অতিথিদের ল্যাবগুলো ঘুরিয়ে দেখিয়ে অতিথি ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, "অ্যাস্ট্রোনমি, রোবটিক্স, এমএসি কোডিং, টিঙ্কারিং, ড্যান্স, থিয়েটার, মিউজিক, ওয়েভিং, পেইন্টিং, প্রিন্টিং ও পটারির মতো বিষয়ে এই ল্যাবগুলো থেকে হাতেকলমে শিক্ষা পাবে আমাদের ছাত্রছাত্রীরা।"

'ইমাজিন হাব' নামাঙ্কিত ল্যাবগুলো ঘুরে দেখে অরিন্দম চক্রবর্তী আপ্লুত হয়ে জানান, "এইরকম পরিকাঠামো দেখে আবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে।"
অপরদিকে রুবিয়া ব্যানার্জি বলেছেন, "এখানকার থিয়েটার ল্যাবটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে।

বলে রাখা ভালো, আজ দুপুরে প্রথমে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে তারপর ফিতে কেটে 'ইমাজিন হাব' ল্যাবগুলোর আনুষ্ঠানিক উদ্ঘাটন করেন অতিথিবর্গ।

Comments