হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৪ ফেব্রুয়ারী '২৪):- সংস্থার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের নিয়ে কোলকাতায় শোভাযাত্রা বার করল মালয়েশিয়া ভিত্তিক কোম্পানী 'ইউনিভার্সাল কনসেপ্ট অব মেন্টাল অ্যারিথমেটিক সিস্টেম' (Universal Concept of Mental Arithmetic System) সংক্ষেপে 'ইউসিএমএএস' (UCMAS)।বলে রাখা ভালো, ২০০৪ সালে কোলকাতার যোধপুর পার্কে 'ইউসিএমএএস' প্রথম প্রতিষ্ঠান খোলার পর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংস্থার ৮৪ টা শাখা রয়েছে।
সংস্থার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ১৩১, যোধপুর পার্ক থেকে 'বিডস ফর পিস' নামাঙ্কিত 'ইউসিএমএএস'-এর এক শোভাযাত্রা বার হয়ে লর্ডসের মোড়ে এসে শেষ হয়।


Comments
Post a Comment