হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৬ জানুয়ারী '২৪):- "শনি গ্রহ নতুন ইংরেজি বর্ষ ২০২৪-এর অধীপতি হওয়ার কারণে পরিশ্রম করলে যে কোনো রাশির জাতক জাতিকাই লাভবান হবেন, তাঁদের সফলতা মিলবে," জানিয়েছেন 'বঙ্গ গৌরব সম্মান ২০২১' এবং 'ইন্দো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার ২০২২' সম্মানে ভূষিত বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডঃ নীলাদ্রি নারায়ণ বসু।ডঃ নীলাদ্রি নারায়ণ বসু আজ 'পৌষ পার্বন ২.০' নামাঙ্কিত এক জীবনশৈলী প্রদর্শনীতে নিজের স্টলে বসেই উপরের বক্তব্য জানিয়েছেন।
বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডঃ নীলাদ্রি নারায়ণ বসু আরো জানিয়েছেন, "পরিশ্রম ছাড়া ভাগ্য ফেরে না। তাই ভাগ্যকে নিজের অনুকূলে আনতে গেলে পরিশ্রমের ভূমিকা অনস্বীকার্য। তবে অনেক সময় হাজার পরিশ্রম করলেও অনেকে ভাগ্য ফেরাতে অসফল হন, কিন্তু এই বছরের অধিপতি শনি হওয়ার কারণে যেকোনো রাশির জাতক জাতিকাই স্বল্প পরিশ্রমে জীবনে সফল হতে পারবেন।"

Comments
Post a Comment