জিডি পার্কে হয়ে গেল সেন্ট জোনস প্রাইমারি স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৩ জানুয়ারী '২৪):- গণপ্রজাতন্ত্রী চীনের কোলকাতার কনসাল জেনারেল ঝা লিইউ (Mr. Zha Liyou, Consul General of the People's Republic of China in Kolkata)-এর উপস্থিতিতে আজ সল্টলেকের 'জিডি পার্ক'-এ হয়ে গেল 'সেন্ট জোনস প্রাইমারি স্কুল' (St. Joan's Primary School)-এর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।


'সেন্ট জোনস প্রাইমারি স্কুল'-এর অধ্যক্ষা দেবযানী ঘোষ (Mrs. Debjani Ghosh, Principal, St. Joan's Primary School) আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে বিদ্যালয়ের চার শতাধিক পড়ুয়া বিভিন্ন প্রকারের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।"


আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগমের পাঁচ নম্বর বরোর অধ্যক্ষ রঞ্জন পোদ্দার (Mr. Ranjan Poddar, Chairman, Borough V, Bidhannagar Municipal Corporation) এবং বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য তুলসী সিং (Mrs.Tulsa Singh, MMIC, Bidhannagar Municipal Corporation)।

Comments