হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৫ জানুয়ারী '২৪):- পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari, Leader of Opposition, West Bengal)-র সহযোগিতায় আগামী ২০ জানুয়ারী কোলকাতায় হতে চলেছে 'বঙ্গ সঙ্গীত উৎসব' (Banga Sangeet Utsav), অথচ সেই অনুষ্ঠান সম্পর্কিত সাংবাদিক সম্মেলনে দেখা মিলল না 'ভারতীয় জনতা পার্টি'-র পশ্চিমবঙ্গ শাখার সাংস্কৃতিক প্রকোষ্ঠ-র আহ্বায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh, Convener, Cultural Cell, BJP West Bengal) সহ প্রকোষ্ঠের কোনো সদস্যের।পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে 'বঙ্গ সঙ্গীত উৎসব', অথচ সেই উৎসব সংক্রান্ত সাংবাদিক সম্মেলনেই ভারতীয় জনতা পার্টি-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার সাংস্কৃতিক প্রকোষ্ঠের আহ্বায়ক রুদ্রনীলের অনুপস্থিতি তুলে দিল একরাশ প্রশ্ন।
প্রথম প্রশ্ন, দলের নিজস্ব একটা সাংস্কৃতিক প্রকোষ্ঠ থাকা সত্বেও আলাদাভাবে কেনো শুভেন্দু অধিকারীকে সহযোগিতার হাত বাড়াতে হল ?
দ্বিতীয় প্রশ্ন, দলের নিজস্ব সাংস্কৃতিক প্রকোষ্ঠ থাকা সত্বেও কেনো অপর সংগঠনকে 'বঙ্গ সঙ্গীত উৎসব' পরিচালনা করার গুরুদায়িত্ব দেওয়া হল ?
তৃতীয় প্রশ্ন, তবে কী দলের ভেতরেই এবার রুদ্রনীলকে কোনঠাসা করার প্রক্রিয়া শুরু হয়ে গেল ?
একগুচ্ছ সময়োপযোগী প্রশ্ন থাকলেও 'বঙ্গ সঙ্গীত উৎসব'-এর মূল আয়োজক সংস্থা 'কালচারাল অ্যাণ্ড লিটারারি ফোরাম অব বেঙ্গল' (Organizer : Cultural & Literary Forum of Bengal)-এর তরফে এই বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করা হয়েছে।
'বঙ্গ সঙ্গীত উৎসব'-এর মূল আয়োজক সংস্থা 'কালচারাল অ্যাণ্ড লিটারারি ফোরাম অব বেঙ্গল'-এর তরফ থেকে রুদ্রনীল ঘোষ বা সাংস্কৃতিক প্রকোষ্ঠের সদস্যদের অনুপস্থিতির বিষয়ে আলোকপাত করা না হলেও এই অনুষ্ঠানের অন্যতম সহযোগী সংগঠন 'সংস্কার ভারতী'-র পশ্চিমবঙ্গ শাখা (Co Organizer : Sanskar Bharati, West Bengal)-র তরফ থেকে নীলাঞ্জনা ব্যানার্জী (Nilanjana Banerjee, Member, Sanskar Bharati, West Bengal Unite) দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, "এটা ভারতীয় জনতা পার্টি-র আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা সেটা ওদের প্রদেশ নেতৃত্বই বলতে পারবেন, তবে রুদ্রনীল এই অনুষ্ঠান সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, ওর সাথে আমার কথাও হয়েছে। আগামী দিনে এই অনুষ্ঠান সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়েও ওঁর সাথে আমার সামনাসামনি আলোচনা হতে পারে।"
উল্লেখ্য 'রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ' (Rashtriya Swayamsevak Sangh) সংক্ষেপে 'আর এস এস' (RSS)-এর ছত্রছায়ায় চলা 'সংস্কার ভারতী'-র পশ্চিমবঙ্গ শাখা 'বঙ্গ সঙ্গীত উৎসব'-এর অন্যতম সহযোগী সংগঠন।
'কালচারাল অ্যাণ্ড লিটারারি ফোরাম অব বেঙ্গল'-এর উদ্যোগ ও পরিচালনায় এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র সহযোগিতায় আগামী ২০ জানুয়ারী কোলকাতার প্রিন্সেপ ঘাট (Princep Ghat, Kolkata)-য় হতে চলেছে 'বঙ্গ সঙ্গীত উৎসব' (Bangiya Sangeet Utsav)।

আয়োজক সংস্থার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwary, President, Cultural & Literary Forum of Bengal) আজ এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, "সাংস্কৃতিক জগতের বিভিন্ন বিভাগের সাথে জড়িত শিল্পীদের সাথে পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে অনেকাংশেই যে বিমাতৃসুলভ আচরণ চালাচ্ছে তার প্রতিবাদে এবং শিল্পীদের সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী ২০ জানুয়ারী কোলকাতার প্রিন্সেপ ঘাটে 'বঙ্গ সঙ্গীত উৎসব' নামাঙ্কিত এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।"
জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'ভারতীয় জনতা পার্টি'-র অন্যতম বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার (Asim Sarkar, MLA), বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী (Anjana Basu, Actress), গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় (Ridhhi Bandyopadhyay, Singer), বাউল শিল্পী দিব্যেন্দু দাস (Dibyendu Das, Baul Singer) সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Comments
Post a Comment