হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৪ জানুয়ারী '২৪):- প্রদূষণ মুক্ত নগর এবং সবুজায়নের লক্ষ্যে ইংরেজি নববর্ষের প্রথম সপ্তাহেই বিভিন্ন ধর্মসম্প্রদায়ের পাঁচ ধর্মগুরুর হাত দিয়ে নিউটাউনের অন্যতম সরকারী সংস্থা 'বিজনেস ক্লাব'-এ চারাগাছ রোপন করল রাজ্যের অগ্রণী স্বর্ণ ও জহরত ব্যবসায়ী 'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস' (Senco Gold & Diamonds)।অনুষ্ঠানের শুরুতে আজ 'কৃতজ্ঞতার মনোভাব' (Attitude of Gratitude) শীর্ষক ভাবনাকে পাথেয় করে কোলকাতার রোমান ক্যাথলিক আর্চবিশপ রেভারেন্ড থমাস ডি'সুজা, বৌদ্ধ সম্প্রদায়ের পুরোহিত বোধিজ্যোতি ভিক্ষু, পার্সি সম্প্রদায়ের পুরোহিত জিম্মি হোমি তারাপরওয়াল্লা, মুসলিম শিয়া সম্প্রদায়ের যাজক তথা হজ কমিটির সদস্য মৌলানা সৈয়দ মেহের আব্বাস রিজভি এবং ইসকনের সাধু শিবাজী ভক্ত সহ নিউটাউন কোলকাতা ডেভলপমেন্ট অথরিটি-র অধ্যক্ষ তথা হিডকো-র ব্যাবস্থাপক নির্দেশক দেবাশিস সেন (Debashis Sen, Chairman, Newtown Kolkata Development Authority & Managing Director HIDCO)-র হাতে ঘৃতকুমারী-র চারা তুলে দেন সেনকো কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস'-এর ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভঙ্কর সেন এবং সংস্থার বিপনন ও নকশা বিভাগের প্রধান এবং অন্যতম নির্দেশক জয়িতা সেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস'-এর ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভঙ্কর সেন এবং সংস্থার বিপনন ও নকশা বিভাগের প্রধান এবং অন্যতম নির্দেশক জয়িতা সেন।


Comments
Post a Comment