লায়নস সাফারি পার্কে শুরু হল বেঙ্গল রোজ সোসাইটির বাৎসরিক গোলাপ প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৩ জানুয়ারী '২৪):- 'বেঙ্গল রোজ সোসাইটি' (Bengal Rose Society)-র পরিচালনায় ও 'লায়নস ক্লাব অব ক্যালকাটা নর্থ' (Lions Club of Calcutta North)-এর সহযোগিতায় গতকাল থেকে কোলকাতার 'লায়নস সাফারি পার্ক' (Lions Safari Park, Kolkata)-এ শুরু হয়েছে ৩৪ তম বাৎসরিক গোলাপ প্রদর্শনী (34th Annual Rose Show)।


'লায়নস সাফারি পার্ক'-এর অধ্যক্ষ প্রবীন ছারিয়া (Praveen Chariya, Chairman, Lions Safari Park), আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "গতকাল এই প্রদর্শনীর সূচনা হলেও আজ এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হল। আজ এবং আগামী কাল সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উৎসুক ব্যক্তিরা এই প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন।"


মুখ্য অতিথি রূপে আজ অপরাহ্নে ফিতে কেটে 'বেঙ্গল রোজ সোসাইটি'-র ৩৪ তম বাৎসরিক গোলাপ প্রদর্শনী-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের সুপ্রিম কোর্ট-এর সেবানিবৃত্ত ন্যায়াধীশ জি এন রায় (G N Roy, Retard Justice, Supreme Court of India)।


'বেঙ্গল রোজ সোসাইটি'-র পক্ষ থেকে সভাপতি ডঃ নরেন্দ্র দাদলানি (Dr. Narendra Dadlani, President, Bengal Rose Society) ও সম্পাদক এম বি গুঁইন (M B Guin, Secretary, Bengal Rose Society) একযোগে সাংবাদিকদের জানিয়েছেন, " ৪০ জন প্রতিযোগীর নিজের হাতে তৈরি করা হরেক রঙের হরেক প্রকারের ফুল সহ গোলাপ গাছ (Pot Rose) এই প্রতিযোগিতার মূল আকর্ষণ।
এর পাশাপাশি কমবেশি ২০০ কর্তিত গোলাপ (Cut Rose) এই প্রদর্শনীর অন্যতম মুখ্য আকর্ষণ।"


বলে রাখা ভালো, 'লায়নস ক্লাব অব নর্থ ক্যালকাটা'-র সহযোগিতায় গত ৩ বছর ধরে 'লায়নস সাফারি পার্ক'-এ বাৎসরিক গোলাপ প্রদর্শনী আয়োজন করে চলেছে 'বেঙ্গল রোজ সোসাইটি'।

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যানপালন বিভাগের নির্দেশক দীপ্তেন্দু বেরা (Diptendu Bera, Director of Horticulture, Government of West Bengal)।


পশ্চিমবঙ্গের বেশ কিছু গোলাপ প্রজননকারী চাষী (Rose Breeders of West Bengal) এই প্রদর্শনীতে তাঁদের নতুন সৃষ্টি সোসাইটি সহ জনমানসের সামনে তুলে ধরেছেন।

Comments