হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১০ জানুয়ারী '২৪):- প্রদূষণমুক্ত গঙ্গাসাগর মেলা (Green Gangasagar Mela)-র লক্ষ্যে গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীদের উদ্দেশ্যে এই বছর ৩৫ হাজার সুতী ও পাটের ব্যাগ বিতরণে নামল কোলকাতার 'রক্ষক ফাউণ্ডেশন' (Rakshak Foundation)।সংগঠনের তরফে জানানো হয়েছে, "চারদিন ধরে এই বিতরণ পর্ব চলবে।"
সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, মেলা প্রাঙ্গণে কোনোরকম প্লাস্টিক ব্যাগ এদিক ওদিক ছুঁড়ে ফেলা যাবে না।
কোলকাতার আউটরাম ঘাটের অনতিদূরে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের তরফে গঙ্গাসাগরগামী সাধু ও পুণ্যার্থীদের জন্য নির্মিত অস্থায়ী আস্তানা থেকে আজ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সাধুসন্ত ও গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীদের হাতে ৩৫ হাজার সুতী ও পাটের ব্যাগ বিতরণ শুরু করল 'রক্ষক ফাউণ্ডেশন'।
গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীদের হাতে সুতী ও পাটের ব্যাগ তুলে দেওয়ার পাশাপাশি আজ আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবীরা আউটরাম ঘাটের অস্থায়ী শিবির-এর ভেতর প্লাস্টিকের বিপক্ষে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শোভাযাত্রাও করেছে।"




Comments
Post a Comment