হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৩ জানুয়ারী '২৪):- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় 'কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটারের শারীরবৃত্তীয় পদ্ধতি সম্পর্কিত ভিএলএসআই সম্মেলন' (VLSI Meets AI & Quantum for Cyber-physical Systems) -কে ভাবনায় রেখে আগামী ৬ থেকে ১০ জানুয়ারী কোলকাতায় হতে চলেছে ৩৭ তম ভিএলএসআই ডিজাইনের আন্তর্জাতিক সম্মেলন এবং ২৩ তম আন্তর্জাতিক এমবেডেড সিস্টেম সম্মেলন (37th International Conference on VLSI Design & 23rd International Conference on Embedded Systems at Kolkata)।আয়োজক সংস্থার পক্ষে কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে আজ এই তথ্য পরিবেশন করেন অধ্যাপক ডঃ হাফিজুর রহমান (Prof. Dr. Hafizur Rahaman)।
'ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ডিজাইন' (Very Large Scale Integration Design)-কেই সংক্ষেপে বলা হচ্ছে 'ভিএলএসআই ডিজাইন' (VLSI Design)।
আয়োজক সংস্থার ঘোষণা অনুযায়ী, "পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo, MIC Department of Information Technology & Electronics) এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন ৮ জানুয়ারী।"
আয়োজক সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে, "অর্ধপরিবাহী শিল্প (Semiconductor Industries)-র সাথে জড়িত ছাত্রছাত্রী, শিক্ষাবিদ, উদ্যোগপতি মিলিয়ে সহস্রাধিক ব্যক্তি এই যুগল সম্মেলনে উপস্থিত থাকবেন।"


Comments
Post a Comment