ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হয়ে গেল ডাব্লু বি এস সি এস টি ই এ-র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ সন্ধ্যা
হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৬ অক্টোবর '২৩):- 'আনন্দ সন্ধ্যা' নামাঙ্কিত 'পশ্চিমবঙ্গ তফশীলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি (বাণিজ্যকর বিভাগ)' [West Bengal Schedule Cast & Schedule Tribe Employees Association ( Commercial Taxes, Finance Revenue)]-র দ্বাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান (12th Annual Cultural Programme) সম্পন্ন হল 'কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল'-এ।'ডাব্লু বি এস সি এস টি ই এ'-এর সভাপতি অরুণকুমার মণ্ডল এবং সম্পাদক পিন্টু মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন, "সান্ধ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠসঙ্গীত শিল্পী পৌষালী ব্যানার্জি, অপরদিকে বিমল বন্দ্যোপাধ্যায়-এর কাহিনী অবলম্বনে বাণিজ্য কর বিভাগের কর্মচারীদের পরিবেশনায় এবং বিশ্বনাথ বসুর নির্দেশনায় আজ মঞ্চস্থ হবে নাটক 'একটি অবাস্তব নাটক'।"



Comments
Post a Comment