মহালয়া পর্যন্ত পণ্যসম্ভারের উপর বিশেষ ছাড়ের কথা ঘোষণা করল বসন ফ্যাশন


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১১ অক্টোবর '২৩):- শারদোৎসবের প্রাক্কালে পিতৃপক্ষের শুভ মুহূর্তে 'বসন ফ্যাশন'-এর যাবতীয় পণ্যসম্ভারের উপর বিশেষ ছাড়ের কথা ঘোষণা করল 'বসন ফ্যাশন' (Boson Fashion) কর্তৃপক্ষ।
বলে রাখা ভালো, এই মুহূর্তে ৩৪ ই, প্রতাপাদিত্য রোড, সাহানগর, কালীঘাট, কোলকাতা ৭০০ ০২৬-এ 'বসন ফ্যাশন'-এর কেন্দ্রীয় প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রে পুরুষ ও মহিলাদের পরিধেয় নানান প্রকার পোশাকের উপর বিশেষ প্রদর্শন চলছে।

'বসন ফ্যাশন'-এর তরফ থেকে জানানো হয়েছে, "পুরুষদের জামা ও পাঞ্জাবিতে নয়নাভিরাম বুটিকের কাজ সহ মহিলাদের শাড়ি, সালওয়ার, কুর্তা পাজামা সহ মেখলার উপর বিভিন্ন মূল্যের নানারকম সম্ভার রয়েছে এই প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গুণী শিল্পীদের হাতের কাজই 'বসন ফ্যাশন'-এর মূল আকর্ষণ। এই বছর বীরভূম বাঁকুড়ার শিল্পীদের তৈরী হরেক রকমের পোশাক এখানে পাওয়া যাচ্ছে।"

বাউল ঘরানার রকমারি চিত্র সহ রবীন্দ্র সাহিত্য ও সঙ্গীতের জীবন্ত স্মারক রূপে এখানকার পণ্য সম্ভার সত্যি প্রশংসার দাবী রাখে।


গতকাল 'বসন ফ্যাশন'-এর কর্ণধার তথা পশ্চিমবঙ্গ সরকারের জনৈক প্রশাসনিক আধিকারিক পাঞ্চালী মুন্সি (Panchali Munshi, Owner, Boson Fashion) 'বিশ্বদর্পণ'-কে এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, "পশ্চিমবঙ্গের সব জেলার গুণী শিল্পীদের উৎসাহ প্রদান তথা আর্থিক সহায়তার লক্ষ্যে রাজ্যের সব জেলা থেকেই উৎকৃষ্ট মানের শিল্প সম্ভার সংগ্রহ করে সজ্জিত হয়েছে 'বসন ফ্যাশন'। আগামী মহালয়া পর্যন্ত এখানকার পণ্যসম্ভারের উপর বিশেষ ছাড়েরও ব্যবস্থা রয়েছে।"

Comments