হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৬ সেপ্টেম্বর '২৩):- কোলকাতার ভিআইপি রোডে অবস্থিত 'ট্রায়াম্ফ ডিলারশিপ'-এর শোরুম থেকেই এবার 'ট্রায়াম্ফ স্পিড ৪০০' (
Triumph Speed 400) নামাঙ্কিত মোটরসাইকেল (
Motorcycle) দেখা বা কেনা যাবে।
'ও এস এল গোয়েল'স গ্রুপ'-এর দুই নির্দেশক নির্মলকুমার গোয়েল (
Nirmal Kumar Goyal, Director, OSL Goyal's Group) ও সঞ্জয়কুমার গোয়েল (
Sanjoy Kumar Goyal, Director, OSL Goyal's Group) এবং বাজাজ অটো-র মনোজ ঠাকুর (
Manoj Thakur, Bajaj Auto Limited)-র উপস্থিতিতে আজ তেঘরিয়ার রঘুনাথপুরে এই প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রের দ্বারোদ্ঘাটন হয়।
যে সমস্ত গ্রাহক অনলাইনে 'ট্রায়াম্ফ স্পিড ৪০০' বুক করেছিলেন প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রের উদ্ঘাটন মুহূর্তে তাঁদের হাতে এই মোটর সাইকেলের চাবি তুলে দেওয়া হয়।
বলে রাখা ভালো, এই বছরের ২৭ জুন লণ্ডনে 'ট্রায়াম্ফ স্পিড ৪০০'-এর লোকার্পণ সমারোহ সম্পন্ন হয়েছিল।
'ট্রায়াম্ফ স্পিড ৪০০' মোটসাইকেল-এর তরফ থেকে জানানো হয়েছে, "বাজাজ অটো লিমিটেড (Bajaj Auto Limited)-এর চাকান কারখানা (Chakan Plant)-এ নির্মিত ২ লাখ ৩৩ হাজার টাকা দামের 'ট্রায়াম্ফ স্পিড ৪০০' মোটরসাইকেল কার্ণিভ্যাল রেড এবং ফ্যানটম ব্ল্যাক, ক্যাস্পিয়ান ব্লু এবং স্টর্ম গ্রে আর ফ্যানটম ব্ল্যাক এবং স্টর্ম গ্রে-র মতো তিনটে রঙে পাওয়া যাবে।"
Comments
Post a Comment