লোকনাথের জন্মস্থানে জলাভিষেক করতে যাওয়া পুণ্যার্থীদের পরিষেবা দিল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায়

বারাসাত (৫ সেপ্টেম্বর '২৩):- কৃষ্ণ জন্মাষ্টমীর প্রাক্কালে ভাদ্র সপ্তমীর রাতে উত্তর ২৪ পরগনায় সিদ্ধযোগী লোকনাথ ব্রহ্মচারী (Loknath Brahmchai)-র জন্মস্থানে লোকনাথ মূর্তিতে জলাভিষেক করতে যাওয়া শ্রদ্ধালু ভক্তদের উদ্দেশ্যে আজ স্বাস্থ্য পরিষেবা প্রদান করল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)।

'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের সদস্য তথা অধ্যক্ষ কালিদাস কর্মকার (Kalidas Karmakar, Trustee Member & President, WBOF) জানিয়েছেন, "সন্ধ্যা থেকে সংস্থার অন্যতম সদস্য রাখাল বৈদ্য, নীলু দাস ও অন্যান্যদের সহযোগিতায় বারাসতের ডাকবাংলো মোড়ে চাকলাধাম ও কচুয়াধামগামী পুণ্যার্থীদের উদ্দেশ্যে চিকিৎসা পরিষেবা ও জলসত্রের আয়োজন করা হয়েছিল।"

পরিষেবার বিষয়ে কথা বলতে গিয়ে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের অপর সদস্য তথা সাধারণ সম্পাদক সৌম্য দলুই (Soumya Dolui, Trustee Member & General Secretary, WBOF) জানিয়েছেন, "বৃষ্টি বিঘ্নিত পরিবেশেও এখনো পর্যন্ত সহস্রাধিক পুণ্যার্থী পরিষেবা গ্রহণ করেছেন।"

Comments