ক্যাটরিনা কাইফের উপস্থিতিতে কোলকাতায় শো রুমের উদ্বোধন করল কল্যাণ জুয়েলার্স


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২ সেপ্টেম্বর '২৩):- আসন্ন দুর্গোৎসবের প্রাক্কালে বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম সফল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif, Actress)-এর উপস্থিতিতে আজ অপরাহ্নে ভিআইপি এনক্লেভ-এর কৈলাশ অ্যাপার্টমেন্ট (Kailash Apartment, VIP Enclave, Kolkata) সহ গাড়িয়াহাটের ৩বি, ম্যাণ্ডেভিলি গার্ডেনস (3B, Mandeville Gardens, Gariahat, Kolkata)-এ নিজেদের অত্যাধুনিক প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করল দেশের অন্যতম অগ্রণী স্বর্ণ ও জহরত ব্যবসায়ী 'কল্যাণ জুয়েলার্স' (Kalyan Jewellers)।

'কল্যাণ জুয়েলার্স'-এর পক্ষ থেকে সংস্থার অন্যতম কার্যনির্বাহী নির্দেশক রমেশ কল্যাণনারামন (Ramash Kalyannaraman, Executive Director, Kalyan  Jewellers) জানিয়েছেন, "সংস্থার গ্লোবাল ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার তথা স্বনামধন্য অভিনেত্রী ক্যাটরিনা কাইফ-এর উপস্থিতিতে আজ ভিআইপি এনক্লেভের কৈলাশ অ্যাপার্টমেন্ট-এ সম্পূর্ণ নতুন এক প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রের সাথে গড়িয়াহাট সংলগ্ন ম্যাণ্ডেভিলি গার্ডেনস-এ সংস্কারের পর 'কল্যাণ জুয়েলার্স'-এর আরো একটা প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করা হল।"

বলে রাখা ভালো, গত মাস পর্যন্ত সমগ্র বিশ্বে নিজেদের ২০০ প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্র খুলতে সক্ষম হয়েছে এই সংস্থা। আজকের পর শহর কোলকাতার বিভিন্ন প্রান্তে 'কল্যাণ জুয়েলার্স'-এর ৪ টে প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্র জনগণের সেবায় নিয়োজিত থাকবে।

ইতিমধ্যে 'কল্যাণ জুয়েলার্স' 'সেলিব্রেটিং ২০০ শোরুম' নামাঙ্কিত প্রচারাভিযান শুরু করার কথা সামনে এনেছে।







Comments