কোলকাতায় এসে সন্ত টেরেসাকে বিনম্র শ্রদ্ধা জানালেন গণপ্রজাতন্ত্রী উত্তর ম্যাসিডোনিয়ার পররাষ্ট্র মন্ত্রী বুজর ওসমানী
হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১ সেপ্টেম্বর '২৩):- ২৬ তম মৃত্যুবার্ষিকীর আগে আজ কোলকাতার আর্চবিশপ হাউস (Archbishop House, Kolkata)-এ এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় আচার মেনে মেরি টেরেসা বোজাক্সহিউ এম সি (Mary Teresa Bojaxhiu MC) বা সন্ত টেরেসা (St. Teresa)-কে বিনম্র সম্মান প্রদর্শন করল গণপ্রজাতন্ত্রী উত্তর ম্যাসিডোনিয়া সরকার (Republic of North Macedonia)।প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৬ সালে কোলকাতায় এসে আর্চবিশপ হাউসে ছিলেন দ্বিতীয় পোপ জন পল [Pope John Paul II], এখানেই তিনি মাদার টেরেসার সাথে দেখা করেছিলেন। এর এগারো বছর পর ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কোলকাতায় মারা যান মাদার টেরেসা।
আজ সেই মূর্তির সামনেই মাদার টেরেসাকে শ্রদ্ধা জানান উত্তর ম্যাসিডোনিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রী বুজর ওসমানী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জেনে রাখা ভালো, আঠারো বছর বয়সে গৃহত্যাগ করা সন্ত মাদার টেরেসার জীবনের বড়ো অংশ কেটেছে ভারতে বা নির্দিষ্ট করে বললে কোলকাতায়।
অসহায় মানুষগুলোর কাছে মূর্তিমান দেবী হয়ে উঠেছিলেন আলবেনীয় বংশোদ্ভূত ক্যাথলিক সমাজের এই সন্ন্যাসিনী (Albanian-Indian Catholic Nun)।
জীবদ্দশায় মাদার টেরেসা কমবেশি ৭০০ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
১৯৬২ সালে মাদার টেরেসা যেমন পেয়েছেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার (Padmashree Award 1962) তেমনই পেয়েছেন রোমান ম্যাগসেসে পুরস্কার (Roman Magsaysay Award 1962)। ১৯৭১ সালে তিনি যেমন পেয়েছেন ১৩ তম পোপ জন শান্তি পুরস্কার (Pope John XXIII Peace Prize 1971) তেমনই আন্তর্জাতিক স্তরে শান্তি ও বোঝাপড়া উন্নয়নের জন্য ১৯৭২ সালে পেয়েছেন নেহরু পুরস্কার (Nehru Prize for the promotion of International Peace & Understanding 1972), ১৯৭৩ সালে পেয়েছেন টেমপ্লিটন পুরস্কার (Templeton Award 1973) ১৯৭৯ সালে পেয়েছেন নোবেল পুরস্কার (Nobel Award 1979),১৯৮০ সালে পেয়েছেন ভারত রত্ন সম্মান (Bharat Ratna Award 1980)।



Comments
Post a Comment