হীরক মুখোপাধ্যায়
বারাসাত (৬ অগস্ট '২৩):- "মানুষের বেঁচে থাকার স্বার্থেই আরো বেশি করে রক্তদানের প্রয়োজন," বলে আজ সাধারণ নাগরিকদের কাছে আগ্রহ প্রকাশ করেন বারাসাত লোকসভা নির্বাচনী ক্ষেত্রের বিজয়ী সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Dr. Kakali Ghosh Dastidar, MP Barasat & Chairperson Barasat Organising District AITC)।ডাঃ ঘোষ দস্তিদার আরো বলেন, "বিজ্ঞানের অগ্রগতির কারণে চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান পাঠানো সম্ভব হলেও এখনো পর্যন্ত কৃত্রিম ভাবে রক্ত উৎপাদন করা সম্ভব হয়নি। আজও যত রক্ত সংগ্রহ করা হয় তার ৫৭ শতাংশ রক্ত থ্যালাসেমিয়ার রোগীদের দিতেই লেগে যায়। তাই আরো বেশি করে রক্তদান করা প্রয়োজন।"
রক্তদান উৎসবে স্থানীয় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ব্যানার্জি, মধ্যমগ্রাম শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবায়ন চন্দ, মধ্যমগ্রাম পৌরসভার অন্যতম পৌরপ্রধান পার্ষদ অরবিন্দ মিত্র ওরফে গণা, মধ্যমগ্রাম শহর আইএনটিটিইউসি-র সভাপতি কুমারেশ চক্রবর্তী সহ একাধিক পৌরপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি।



Comments
Post a Comment