ইস্কনের তত্ত্বাবধানে মায়াপুরে হতে চলেছে সপ্তম ভারতীয় উপজাতি সভা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৪ এপ্রিল '২৩):- 'ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস' (International Society for Krishna Consciousness) সংক্ষেপে 'ইস্কন' (ISKCON)-এর পরিচালনায় আগামী ৬ এপ্রিল থেকে নদীয়ার শ্রীধাম মায়াপুর (Shreedham Mayapur, Nadia, West Bengal)-এ হতে চলেছে 'সপ্তম ভারতীয় উপজাতি সভা' (7th India Tribal Convention)।

'ইস্কন'-এর তরফ থেকে জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস (Rasik Gouranga Das, Public Relation Officer, ISKCON, Mayapur) জানিয়েছেন, "আগামী ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত ত্রিদবসীয় 'সপ্তম ভারত উপজাতি সভা' হবে শ্রীধাম মায়াপুরে। গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ত্রিপুরা, নাগাল্যাণ্ড ও পশ্চিমবঙ্গ-র মতো ৯ টা রাজ্য থেকে কমবেশি ৩০ হাজার উপজাতি জনগোষ্ঠীর মানুষ সভায় সমবেত হবেন।
সভায় আদিবাসী ও জনজাতি সমাজের নিজস্ব শিক্ষা, সংস্কৃতি, চিরাচরিত ভাবধারা বিষয়ক চর্চা ও অনুষ্ঠান হবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহুর্তে ভারতের এই ৯ টা রাজ্যে 'ইস্কন'-এর পরিচালনায় ২৮০ জন শিক্ষক-শিক্ষিকার সহায়তায় ১৯০ টা পাঠশালা ও ১৮ টা স্কুল চলছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাভবান শিক্ষার্থীর সংখ্যা ৫,৫০০।

Comments