হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৮ এপ্রিল '২৩):- শিক্ষিত জনগণের স্বাভিমানকে উস্কে দিয়ে 'ঝর্ণা কলম'-এর প্রতি আগ্রহ ফিরিয়ে আনার জন্য কোলকাতায় শুরু হতে চলেছে দ্বিতীয় পেন উৎসব (2nd Pen Festival)।'কিশলয় ইভেন্টস অ্যাণ্ড অ্যাডভারটাইজমেন্টস'-এর পরিচালনায় ও 'পেন ক্লাব'-এর সহযোগিতায় আগামী ১৪ এপ্রিল থেকে কোলকাতার 'ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' (Indian Council for Cultural Relations, Kolkata) সংক্ষেপে আইসিসিআর (ICCR)-এ হবে এই চিত্তাকর্ষক 'পেন উৎসব'। আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আগামী ১৪ এপ্রিল পেন উৎসব শুরু হবে। উৎসব চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।"
বলে রাখা ভালো, 'ঝর্ণা কলম' (Fountain Pen)-এর প্রতি নব প্রজন্মের ভালোবাসাকে উৎসাহ দিতে কোলকাতায় আয়োজিত হচ্ছে 'পেন উৎসব'।
গত বছর 'পেন উৎসব'-এ এমন এক একটা কলম প্রদর্শিত হয়েছিল যার একক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।

Comments
Post a Comment