বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এন এম এইচ যশোর রোডে হয়ে গেল টেক কেয়ার নামাঙ্কিত জনসচেতনতা মূলক অনুষ্ঠান


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৭ এপ্রিল '২৩):- 'বিশ্ব স্বাস্থ্য দিবস' (World Health Day) উপলক্ষ্যে 'এন এম এইচ যশোর রোড' (NMH Jessore Road)-এর তরফ থেকে আজ 'টেক কেয়ার' (Take Care) নামাঙ্কিত স্বাস্থ্য জিজ্ঞাসা মূলক এক অনুষ্ঠান হয়ে গেল হাসপাতালের প্রশাসনিক কক্ষে। 

রোগী এবং সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে জনসচেতনতা মূলক এই অনুষ্ঠানে স্বাস্থ্য সম্পর্কিত বিবিধ বক্তব্য তুলে ধরেন 'এন এম এইচ যশোর রোড'-এর অ্যানেসথেসিওলজিস্ট ডাঃ জিতেন্দ্র লাধানিয়া [Dr. Jitendra Ladhania, MBBS, DA (Anaes), PDCC, MD (Anaes)] ও বরিষ্ঠ পুষ্টিবিদ পদ্মজা নন্দী [Padmaja Nandy (Sr. Dietitian)]।

ডাঃ জিতেন্দ্র লাধানিয়া যেখানে 'অ্যানেসথেসিওলজি'-র ক্রমোন্নতি ও বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় 'অ্যানেসথেসিওলজি'-র ভূমিকা এবং পরিধির বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, ঠিক সেখানে হাসপাতালের বরিষ্ঠ পুষ্টিবিদ পদ্মজা নন্দী স্থূলকায়তা, মধুমেহতা ও অন্যান্য পরিস্থিতিতে রোগী কী ধরণের খাবার খাবেন সেই বিষয়ে প্রাঞ্জল আলোচনা করেছেন।


প্রসঙ্গত উল্লেখ্য, 'বিশ্ব স্বাস্থ্য দিবস' উপলক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য সচেতনতা মূলক অনুষ্ঠানের পাশাপাশি নাগরিক সুবিধার্থে স্বল্প মূল্যে বিভিন্ন পরীক্ষা (Various Examinations with lesser rate) করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে 'নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল যশোর রোড' (Narayana Multispeciality Hospital, Jessore Road)।

আজ এক সাংবাদিক সম্মেলন করে 'এন এম এইচ যশোর রোড'-এর তরফ থেকে জানানো হয়েছে, "সুগার (ফাস্টিং/পিপি), ই এস আর, সি ভি সি, লিপিড প্রোফাইল, রেনাল প্রোফাইল, থাইরয়েড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, ইউরিন টেস্ট, সোডিয়াম পটাসিয়াম টেস্ট-এর মতো একগুচ্ছ পরীক্ষা করতে যেখানে ৭ হাজার টাকার বেশি খরচা হয় সেখানে 'বিশ্ব স্বাস্থ্য দিবস' উপলক্ষ্যে এই ৯ টা পরীক্ষা 'এন এম এইচ বারাসাত'-এ একযোগে করা যাবে মাত্র ১৯৭৫ (Rs. 1975 only) টাকায়।"
হাসপাতালের তরফ থেকে আরো জানানো হয়েছে, "স্বল্প মূল্যে ৯ টা পরীক্ষা একসাথে করাতে গেলে অবিলম্বে 'এন এম এইচ যশোর রোড'-এ নাম নথিভুক্ত করতে হবে।"

Comments