কোলকাতা (৪ এপ্রিল '২৩):- দেশ যখন 'ডিজিট্যাল ভারত' রূপে নিজেকে প্রতিভাত করার লক্ষ্যে এগিয়ে চলেছে, সেই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)-র প্রয়োগ ঘটিয়ে ব্যবসায়ী সমাজকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এগিয়ে এসেছে 'স্টেপ আপওয়ার্ডস' (Step Upwards)।
গত ২০ মার্চ সংবাদমাধ্যমের উদ্দেশ্যে জারি করা এক লিখিত প্রেস বিবৃতিতে 'স্টেপ আপওয়ার্ডস'-এর সহ প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বরুণ বাজাজ (Varun Bajaj, Co-founder & CEO, Step Upwards) জানিয়েছেন, "যে সকল ব্যবসায়ী ব্যবসা সংক্রান্ত হিসাব নিকাশ এবং অন্যান্য বিষয় ডিজিট্যাল মাধ্যমে সংরক্ষণ তথা ডিজিট্যাল মাধ্যমের সহায়তায় প্রয়োজনীয় মুহুর্তে প্রয়োগ করতে এখনো অপারগ তাঁদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে এসেছে 'স্টেপ আপওয়ার্ডস'।"
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "ইতিমধ্যে এই সংস্থার মাধ্যমে উপকৃত হয়েছে 'কার দেখো', 'শখা গ্লোবাল', 'জেন্নেক্স ল্যাবরেটরিজ', 'শানগ্রিলা কর্পোরেট সার্ভিসেস' এবং 'ইনামিক্স'-এর মতো কোম্পানীগুলো।"
আপনার কর্মচারী ও ব্যবসা বাড়ান (Grow your People & Business) শিরোনামে বাজারে প্রশিক্ষণ দিতে এসেছে 'স্টেপ আপওয়ার্ডস'।
হীরক মুখোপাধ্যায়

Comments
Post a Comment