হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১ এপ্রিল '২৩):- অভিনেত্রী তথা চলচ্চিত্র নির্দেশক সুচন্দ্রা ভানিয়া (Suchandra Vaaniya)-র উদ্যোগে ও অলাভজনক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা 'প্রয়াস' (Prayas)-এর পরিচালনায় কোলকাতার যাদবপুর, খিদিরপুর ও কাঁকুরগাছি-তে একযোগে শুরু হল 'বিরিয়ানি কার্ট' (Biriyani Kart)।আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে 'বিরিয়ানি কার্ট'-এর উদ্বোধন করতে এসে সুচন্দ্রা জানান, "ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ১ হাজার 'বিরিয়ানি কার্ট' চালু করাই এই মুহুর্তে 'প্রয়াস'-এর মূল লক্ষ্য।"
বলে রাখা ভালো, মাত্র ৯৯ টাকার বিনিময়ে 'বিরিয়ানি কার্ট' খাদ্য রসিকদের হাতে তুলে দিচ্ছে 'পকেট বোনলেস বিরিয়ানি'। এর বাইরেও 'বিরিয়ানি কার্ট'-এ পাওয়া যাবে আরো নানাবিধ খাদ্য সম্ভার।
সুচন্দ্রা আরো জানিয়েছেন, "এই মুহূর্তে কোলকাতার অধিবাসীবৃন্দের চাহিদা মতো সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা ধরে অতিরিক্ত মাত্র ১ শো টাকা ডেলিভারি চার্জ-এর বিনিময়ে ঘরে ঘরে বিরিয়ানি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে 'প্রয়াস'।"

Comments
Post a Comment