হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৪ মার্চ '২৩):- তৃতীয় বারের জন্য আজ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা (Health & Eye Check up Camp)শিবির পরিচালনা করল উত্তর ২৪ পরগনার নিমতা বাজার এলাকার 'বাবা লোকনাথ মন্দির চ্যারিটেবল ট্রাস্ট' (Baba Loknath Mandir Charitable Trust)।'লর্ড বাবা লোকনাথ চ্যারিটেবল ট্রাস্ট' (Lord Baba Loknath Charitable Trust) এবং এস আর এম বি (SRMB)-র সহযোগিতা নিয়ে আজ মন্দিরে হয়ে গেল চিকিৎসা পরিষেবা শিবির।
বাবা লোকনাথ মন্দির চ্যারিটেবল ট্রাস্ট-এর অন্যতম কর্ত্রী ইলা সরকার ও মুক্তা মাইতি (Ila Sarkar & Mukta Maity, Member, BLMCT) একযোগে জানিয়েছেন, "জনগণের সহায়তা পেলে আগামীদিনে এই সংস্থা আরো ভালোভাবে জনগণের সেবায় নিয়োজিত হতে পারবে।"


Comments
Post a Comment